Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, March 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফাঁকা ঢাকায় ২৪ ঘণ্টা তৎপর থাকবে র‍্যাব
    জাতীয়

    ফাঁকা ঢাকায় ২৪ ঘণ্টা তৎপর থাকবে র‍্যাব

    By adminমার্চ ১৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে যাওয়ার প্রেক্ষাপটে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টা তৎপর থাকার ঘোষণা দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১০ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।

    তিনি বলেন, ঈদকে ঘিরে রাজধানীতে চুরি, ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বাড়ে। এ কারণে তিন স্তরবিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আওতায় রাজধানীর গুরুত্বপূর্ণ টার্মিনাল ও আশপাশের এলাকায় ৩২টি টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারির জন্য ছয়টি সিভিল টিম কাজ করছে।

    র‍্যাব জানিয়েছে, সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর ও কামরাঙ্গীরচরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি ‘রোবাস্ট পেট্রোলিং’ ও ‘ফুট পেট্রোলিং’ পরিচালনা করা হবে। প্রয়োজনে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হবে।

    যাত্রীদের সুবিধার্থে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনালে দুটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এসব কন্ট্রোল রুমে র‍্যাব সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। কোনো যাত্রী হয়রানির শিকার হলে বা অতিরিক্ত ভাড়া দাবি করা হলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন বলে জানানো হয়।

    ঈদযাত্রা ঘিরে নিরাপত্তা কার্যক্রম ঈদের দিনসহ পরবর্তী সময়েও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা।

    এদিকে ঈদকে সামনে রেখে র‍্যাবের আভিযানিক তৎপরতাও বাড়ানো হয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

    র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় পৌনে দুই কোটি মানুষ ঈদে ঢাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে যাবেন। এতে রাজধানীর অনেক বাসাবাড়ি ফাঁকা হয়ে পড়বে। এই সুযোগে অপরাধ দমনে দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারি জোরদার রাখা হবে।

    জনসাধারণ যাতে নির্বিঘ্নে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাব সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন বলেও জানানো হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঈদযাত্রা শুরু: সড়কে চাপ বেড়েছে, স্বস্তি-ভোগান্তি মিলিয়ে ঈদযাত্রা
    Next Article বিডিজেএ’র নতুন নেতৃত্বে মাহবুব সৈকত ও সানবির রুপল

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫