Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » খাল খনন কর্মসূচি উদ্বোধনে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
    জাতীয়

    খাল খনন কর্মসূচি উদ্বোধনে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

    By adminমার্চ ১৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই তার প্রথম জেলা সফর।

    প্রধানমন্ত্রীর আগমনের খবরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। গ্রামবাসীসহ আশপাশের এলাকার মানুষ প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সফরের সময় তিনি বলরামপুর গ্রামের সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মাধ্যমে সারাদেশের ৫৩টি জেলায় খাল পুনঃখননের কার্যক্রম শুরু হবে।

    প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে খাল খননের উদ্বোধন করবেন। নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর সদস্যরা অনুষ্ঠানস্থলের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করেছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং র‌্যাব সদস্যরা ডগ স্কোয়াড নিয়ে এলাকায় টহল দিচ্ছেন।

    সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে বাসে করে দুপুর ১২টার মধ্যে কাহারোলে পৌঁছাবেন। খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

    এরপর সাহাপাড়ায় খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে দিনাজপুর শহরের শেখ ফরিদপুর কবরস্থানে তার নানা এম ই মজুমদার, নানি বেগম তৈয়বা মজুমদার ও বড় খালা বেগম খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।

    বিকেলে শহীদ বড় ময়দানের দক্ষিণ প্রান্তে আয়োজিত সুধী সমাবেশ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় এবং দলীয় ইফতার মাহফিলে অংশ নেওয়ার পর তিনি রাতে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন।

    দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দিনাজপুরের মানুষ তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

    পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, খাল পুনঃখননের মাধ্যমে এ অঞ্চলের কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রায় ১২ দশমিক ৫ কিলোমিটার খাল পুনঃখনন হলে প্রায় ১০ হাজার বিঘা জমি চাষের আওতায় আসবে এবং প্রায় ৩৫ হাজার কৃষক উপকৃত হবেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস, আইসিইউতে চিকিৎসা চলছে
    Next Article ঈদের আগে রেমিট্যান্সে গতি, ১৪ দিনে এলো ২ বিলিয়ন ডলার

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫