Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইরান যুদ্ধ ঘিরে স্থল অভিযানের আভাস যুক্তরাষ্ট্রের, পথে মার্কিন মেরিন বাহিনী
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ ঘিরে স্থল অভিযানের আভাস যুক্তরাষ্ট্রের, পথে মার্কিন মেরিন বাহিনী

    By adminমার্চ ১৪, ২০২৬2 Mins Read
    ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে বড় ধরনের স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের ১৫তম দিনে জাপানের ওকিনাওয়া থেকে মার্কিন মেরিন সেনাদের একটি শক্তিশালী দল মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।

    জানা গেছে, জাপানে অবস্থানরত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলিতে করে সম্ভাব্য রণক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছে।

    সামরিক বিশ্লেষকদের মতে, ইউএসএস ত্রিপোলি একটি বিশেষায়িত উভচর আক্রমণ জাহাজ, যা সমুদ্র থেকে সরাসরি স্থলভাগে সেনা ও সামরিক সরঞ্জাম নামিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে এবারই প্রথম সরাসরি স্থলসেনা মোতায়েনের ইঙ্গিত দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

    বিশ্লেষকদের মতে, প্রয়োজনে ইরানের উপকূলীয় কোনো অংশের নিয়ন্ত্রণ নেওয়া বা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত অভিযান চালানোর লক্ষ্যেই এই মেরিন বাহিনীকে প্রস্তুত রাখা হচ্ছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, যা সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি করছে।

    এদিকে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও কিছু নড়াচড়া দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন। তবে এর আগে ইরান জানিয়েছিল, তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয়।

    পরিস্থিতির অবনতি বিবেচনায় গত বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনটি দাবি উত্থাপন করেন। তার দাবিগুলোর মধ্যে রয়েছে—ইরানের সার্বভৌম অধিকারের পূর্ণ স্বীকৃতি, ভবিষ্যতে দেশটির ওপর আর কোনো হামলা না হওয়ার আন্তর্জাতিক গ্যারান্টি এবং একটি টেকসই শান্তি চুক্তি।

    তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এখন পর্যন্ত এসব দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

    উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে ইরান পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসূচক বাড়লেও কমেছে লেনদেন, সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে
    Next Article মস্তিষ্কে সংক্রমণ, নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫