Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফ্যাসিজমের কবলে সংসদ ছিল ডামি ও অকার্যকর: ডা. শফিকুর রহমান
    রাজনীতি

    ফ্যাসিজমের কবলে সংসদ ছিল ডামি ও অকার্যকর: ডা. শফিকুর রহমান

    By adminমার্চ ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সময় ধরে দেশের সংসদীয় রাজনীতি কার্যকর ছিল না এবং বেশিরভাগ সময় সংসদ ফ্যাসিজমের কবলে পড়ে ডামি ও অকার্যকর হয়ে পড়েছিল।

    বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ–এ শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ এবং শাপলা চত্বরে নিহতদের স্মরণ করেন। পাশাপাশি বিগত সময়ের আন্দোলনে নিহত, নির্যাতিত, আহত ও নিখোঁজদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে যারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন, তাদের কারণেই আজকের এই সংসদ গঠিত হয়েছে।

    ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়; এটি ২০২৪ সালের আন্দোলনের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। তিনি নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল–কে অভিনন্দন জানান।

    তিনি স্পিকারের উদ্দেশে বলেন, আপনি একটি দল থেকে নির্বাচিত হলেও ইতোমধ্যে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তাই সংসদের অভিভাবক হিসেবে আপনি সরকার ও বিরোধী দলের মধ্যে পার্থক্য না করে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করবেন-এটাই জাতির প্রত্যাশা।

    বিরোধীদলীয় নেতা আরও বলেন, বর্তমান সংসদে অনেক তরুণ সদস্য এসেছে। তিনিও প্রথমবারের মতো সংসদে এসেছেন উল্লেখ করে বলেন, তরুণদের অংশগ্রহণে একটি গতিশীল সংসদ গড়ে উঠবে বলে তিনি আশা করেন।

    স্পিকারকে একজন লড়াকু মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার কাছ থেকে সবাই ন্যায়বিচার প্রত্যাশা করে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তিনি তার বক্তব্য শেষ করেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট
    Next Article সংসদে খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫