Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়, নাহিদ-তামিমের ঝড়
    খেলা

    পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়, নাহিদ-তামিমের ঝড়

    By adminমার্চ ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মিরপুরের হোম অব ক্রিকেটে আজ যেন এক রূপকথার গল্প লিখল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় নিশ্চিত করল লাল-সবুজের দল। মাত্র ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শেষ করে মাত্র ১৫ ওভার ১ বলেই।

    ম্যাচে মূল ভুমিকা রাখেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি মাত্র ২৪ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার। ওপেনার সাহিবজাদা ফারহানকে প্রথম ওভারের শেষ বলেই ফেরিয়ে তিনি ভাঙেন পাকিস্তানের ৪১ রানের উদ্বোধনী জুটি। পরবর্তী চার ওভারে একে একে সাজঘরে ফেরান শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা।

    নাহিদের বিধ্বংসী বোলিংয়ের পরে স্পিন ঘূর্ণিতে যোগ দেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, শিকার করেন আব্দুল সামাদ, হোসাইন তালাত ও শাহিন আফ্রিদি। তাসকিন আহমেদ মোহাম্মদ ওয়াসিমকে ফিরিয়ে দেন। পাকিস্তান ৮২ রানে ৯ উইকেট হারিয়ে একশর আগে অলআউট হওয়ার শঙ্কায় পড়লেও শেষ উইকেটে ফাহিম আশরাফের ৩৭ রানের লড়াকু ইনিংস তাদের ১১৪ রানে সীমিত করে।

    বাংলাদেশের ব্যাটিংয়ে উজ্জ্বল ছিলেন তানজিদ হাসান তামিম, যিনি মাত্র ৩২ বল খেলে অপরাজিত ৬৭ রানে ফিফটি পূর্ণ করেন। ৭টি চার ও ৪টি ছক্কায় তার তাণ্ডবে বাংলাদেশের রান তোলার গতি শুরুর থেকেই দুর্দান্ত। ওপেনিংয়ে সঙ্গে ছিলেন নাজমুল হোসেন শান্ত, যিনি ধীরস্থির ব্যাটিং করে তামিমকে যোগ্য সঙ্গ দেন।

    এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ জয় হয়েছিল ৩৯.৩ ওভারে। আজ সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করল লাল-সবুজের দল।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং চালু করল ‘ডিজিটাল দানবক্স’
    Next Article ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫