Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আঘাত পেলেও নিরাপদে আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
    আন্তর্জাতিক

    আঘাত পেলেও নিরাপদে আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    By adminমার্চ ১১, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুদ্ধের সময় আহত হলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান।

    বুধবার (১১ মার্চ) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।

    ইউসুফ পেজেশকিয়ান বলেন, মোজতবা খামেনি আহত হয়েছেন-এমন খবর তিনি আগে শুনেছিলেন। পরে বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, আল্লাহর রহমতে খামেনি ভালো আছেন এবং নিরাপদে রয়েছেন।

    এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত এক প্রবীণ যোদ্ধা’ হিসেবে উল্লেখ করলেও তার আঘাতের ধরন বা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

    মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে নানা জল্পনার মধ্যেই এ মন্তব্য সামনে এলো। তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তিন দিন আগে তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে উপস্থিত হননি।

    এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হন। তিনজন ইরানি ও দুইজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে, যাদের নাম প্রকাশ করা হয়নি, এমন তথ্য জানানো হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম: এনবিআর
    Next Article পাবনায় বসতবাড়ির ড্রয়িংরুমে মিলল ‘মিনি পেট্রোল পাম্প’, জব্দ ডিজেল

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫