Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
    জাতীয়

    নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির

    By adminমার্চ ৫, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক-এর স্বাধীন ও স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা নিশ্চিত করতে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

    বৃহস্পতিবার (৫ মার্চ) ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে যার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে এবং যিনি স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে সক্ষম।

    গত ২৫ ফেব্রুয়ারি অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন গভর্নরের ব্যবসায়িক পরিচয়ের কারণে নিয়োগে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন উঠেছে-এ বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে টিআইবি।

    ইফতেখারুজ্জামান আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিরপেক্ষতা ও আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে গভর্নর নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ ও মানদণ্ডভিত্তিক প্রক্রিয়া অনুসরণ জরুরি।

    সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার পরিচালনায় দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কৌশলগত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন।

    টিআইবি পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ বাতিল, ডিজিএফআই, এসবি, ডিবি ও এনএসআই সংস্কার এবং র‍্যাব বিলুপ্তির প্রস্তাবও দিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কাঠামো সংস্কার ছাড়া দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড লড়াই
    Next Article ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫