Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান, ১০ মার্চ থেকে বিতরণ শুরু
    জাতীয়

    ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান, ১০ মার্চ থেকে বিতরণ শুরু

    By ম্যাঙ্গোটিভি ডেস্কফেব্রুয়ারি ২৪, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী ১০ মার্চ থেকে দেশের ১৩টি উপজেলায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম। এদিন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

    রোববার (২২ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভায় জানানো হয়, শুরুতে দুটি উপজেলায় পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা থাকলেও তা সম্প্রসারণ করে দেশের ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যেসব এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে সেগুলো হলো-বনানীর কড়াইল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ।

    সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি ফ্যামিলি কার্ডে পাঁচজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। বড় পরিবারের ক্ষেত্রে প্রতি পাঁচজনের জন্য আলাদা কার্ড দেওয়া হবে। একই ব্যক্তি একাধিক ভাতা পাবেন না, তবে পরিবারের অন্য সদস্যরা ভাতা পাওয়ার সুযোগ পাবেন।

    এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর প্রতিনিধিরা জানান, এ কার্ডের মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে সুসংগঠিতভাবে নগদ সহায়তা দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে এবং সরেজমিন যাচাই-বাছাইয়ের মাধ্যমে সুবিধাভোগী চূড়ান্ত করা হবে।

    নির্বাচিত পরিবারগুলোর নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে নিয়মিত নগদ সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article১১২ নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করল বাংলাদেশ নির্বাচন কমিশন
    Next Article ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, আহ্বান রাষ্ট্রপতির

    Related Posts

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬