সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজারের ব্লক মার্কেটে মোট ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ ছিল ৮৮ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকা। এমন তথ্য পাওয়া গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে।
ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড–এর শেয়ারে। কোম্পানিটির ৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এককভাবে বাজারে শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। প্রতিষ্ঠানটির ২ কোটি ৮৯ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় অবস্থানে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ১১ লাখ টাকার।
বড় লেনদেনকারী অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড–এর ১ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার টাকার এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড–এর ১ কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্লক মার্কেটের লেনদেন মূলত কয়েকটি বড় প্রতিষ্ঠানের শেয়ার কেন্দ্রীক ছিল, যা সামগ্রিক লেনদেনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
ম্যাংগোটিভি /আরএইচ
