Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বগুড়ায় চেয়ারম্যান পদে দৌড়ে বর্তমান ও সাবেক নেতারা, বাড়ছে নির্বাচনী উত্তাপ
    সারাদেশ

    বগুড়ায় চেয়ারম্যান পদে দৌড়ে বর্তমান ও সাবেক নেতারা, বাড়ছে নির্বাচনী উত্তাপ

    By adminফেব্রুয়ারি ২০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ।

    বিশেষ করে চার নেতার নাম বেশি উচ্চারিত হচ্ছে-উপজেলা বর্তমান সভাপতি এনামুল হক শাহীন, সাবেক আহ্বায়ক আবুল বাশার, বর্তমান সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এবং বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম।

    বর্তমানে উপজেলা সভাপতির দায়িত্বে থাকা এনামুল হক শাহীন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতি ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি তৃণমূল পর্যায়ে পরিচিত মুখ। নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, দায়িত্বশীল পদে থেকে এলাকায় সংগঠনকে সক্রিয় রাখায় চেয়ারম্যান পদে তিনি শক্ত অবস্থানে রয়েছেন।

    সাবেক আহ্বায়ক আবুল বাশারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বিগত সময়ে দলীয় পুনর্গঠন ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার কারণে তাঁর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে বলে অনেকে মনে করেন। রাজনৈতিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের যোগাযোগকে পুঁজি করে তিনিও প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে পারেন—এমন আলোচনা শোনা যাচ্ছে।

    বর্তমান সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় সক্রিয়। তরুণ ও মধ্যম সারির নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ ভালো বলে জানা গেছে। দলীয় সিদ্ধান্ত ও কৌশল বাস্তবায়নে ভূমিকার কারণে তিনিও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

    অন্যদিকে, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। জেলা পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং যুবসমাজের মধ্যে প্রভাব তাঁকে আলোচনায় এনে দিয়েছে। সমর্থকদের দাবি, তরুণ ভোটারদের একটি বড় অংশ তাঁর পক্ষে থাকতে পারে।

    এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না হলেও সম্ভাব্য এসব নাম ঘিরে রাজনৈতিক পরিবেশ ক্রমেই সরগরম হয়ে উঠছে। দলীয় সিদ্ধান্ত, তৃণমূলের সমর্থন এবং কেন্দ্রীয় নির্দেশনার ওপরই নির্ভর করবে শেষ পর্যন্ত কে হচ্ছেন চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী।

    এদিকে সাধারণ ভোটারদের প্রত্যাশা-যে-ই নির্বাচিত হোন না কেন, উন্নয়ন ও জনসেবাকেই অগ্রাধিকার দেবেন তিনি।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদাবির নামে জনসাধারণের ওপর আর জুলুম হবে না: র‍্যাব ডিজি
    Next Article ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    জুন ১৭, ২০২৬

    আদ্-দ্বীন হাসপাতালের ৭৬ রোগীকে নিয়ে অনিশ্চয়তা, অসহায় স্বজনরা

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬