Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    মার্চ ২০, ২০২৬

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    মার্চ ২০, ২০২৬

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্রশাসন পেশাদার হলে অভিযোগ থাকবে না: সারজিস আলম
    রাজনীতি

    প্রশাসন পেশাদার হলে অভিযোগ থাকবে না: সারজিস আলম

    By adminফেব্রুয়ারি ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য নির্বাচনী জোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম বলেছেন, “আমরা চাই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। প্রশাসন যদি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে, তাহলে আমাদের কোনো অভিযোগ থাকবে না।”

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বাবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

    সারজিস আলম জানান, উৎসবমুখর পরিবেশে তিনি পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রতীক ‘শাপলা কলি’তে ভোট দিয়েছেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, অভ্যুত্থানের পর বহু শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা তৈরি হয়েছে, তার প্রতিফলন ঘটবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। প্রত্যেক কেন্দ্রে স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার জন্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে সর্বোচ্চ পেশাদার আচরণের প্রত্যাশা প্রকাশ করেন তিনি।

    তিনি অভিযোগ করেন, বিগত কয়েক দিনে তার আসনের বিভিন্ন এলাকায় বিএনপির কিছু নেতাকর্মী ভোটারদের বাধা দিয়েছে, হুমকি দিয়েছে এবং ভীতিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। তবে নির্বাচনের দিনে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন সারজিস আলম।

    সারজিস আলম বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে অভিযোগ করার জন্য নির্বাচনে আসিনি। আমরা চাই এমন পরিবেশ থাকুক, যাতে অভিযোগ করার প্রয়োজন না হয়। কিন্তু কোথাও পেশিশক্তির প্রয়োগ, ভোটকেন্দ্রে বাধা বা ফলাফল প্রভাবিত করার চেষ্টা হলে আমরা প্রথমে প্রশাসনের ওপর আস্থা রাখব। তারা ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করব।’

    তিনি আরও জানান, পঞ্চগড়-১ আসনে ১৫৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলে জনগণের রায় মেনে নিতে তারা প্রস্তুত। তিনি দাবি করেন, গত দেড় বছরের রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনা করে এবার ভোটাররা সঠিক সিদ্ধান্ত নেবেন। সারজিস আলম আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল সহনশীল আচরণ করলে ২৩টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তাদের বিজয় সম্ভব হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআজ থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেলাম: প্রধান উপদেষ্টা
    Next Article দেড় বছরের অপেক্ষার অবসান, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন: সেনাপ্রধান

    Related Posts

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    মার্চ ২০, ২০২৬

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    মার্চ ২০, ২০২৬

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫