Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভয়াবহ অস্ত্র ব্যবহারের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে, বাতাসে মিলিয়ে গেছেন ২,৮৪২ ফিলিস্তিনি
    আন্তর্জাতিক

    ভয়াবহ অস্ত্র ব্যবহারের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে, বাতাসে মিলিয়ে গেছেন ২,৮৪২ ফিলিস্তিনি

    By adminফেব্রুয়ারি ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ভয়াবহ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিকের এক তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে অন্তত ২ হাজার ৮৪২ ফিলিস্তিনি এমনভাবে নিহত হয়েছেন, যাদের মরদেহের পূর্ণাঙ্গ অস্তিত্ব পাওয়া যায়নি।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, উচ্চতাপ ও তীব্র বিস্ফোরণের কারণে অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের দেহাবশেষ প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

    সন্তানের খোঁজে এক মায়ের আকুতি
    ২০২৪ সালের ১০ আগস্ট গাজা সিটির তাবিন স্কুলে হামলার পর ইয়াসমিন মাহানি নামে এক নারী ধ্বংসস্তূপের মধ্যে স্বামী ও সন্তানকে খুঁজতে থাকেন। স্বামীকে আহত অবস্থায় পেলেও ছেলে সাদের কোনো সন্ধান পাননি তিনি। ইয়াসমিন বলেন, ‘আমরা সাদের কোনো কিছুই পাইনি—কবর দেওয়ার মতো মরদেহও না।’ কয়েকদিন হাসপাতাল ও মর্গে খোঁজ করেও ছেলের সন্ধান মেলেনি বলে জানান তিনি।

    কী বলছে তদন্ত প্রতিবেদন
    আলজাজিরার প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলি বাহিনী থার্মাল ও থার্মোবারিক ধরনের অস্ত্র ব্যবহার করেছে, যেগুলো ভ্যাকুয়াম বা অ্যারোসেল বোমা নামেও পরিচিত। এসব অস্ত্র বিস্ফোরণের সময় অত্যন্ত উচ্চ তাপমাত্রা সৃষ্টি করে এবং শক্তিশালী শকওয়েভ ও ভ্যাকুয়াম প্রভাব তৈরি করে।

    গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, নিখোঁজের হিসাব অনুমানভিত্তিক নয়। কোনো বাড়িতে হামলার পর বাসিন্দার সংখ্যা ও উদ্ধার হওয়া মরদেহের সংখ্যার ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী যাদের দেহাবশেষ পাওয়া যায়নি, তাদের ‘নিশ্চিহ্ন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

    বিশেষজ্ঞদের মত
    রুশ সামরিক বিশ্লেষক ভাসিলি ফাতিগারোভ বলেন, থার্মোবারিক অস্ত্র বিস্ফোরণের আগে জ্বালানির মেঘ ছড়িয়ে দিয়ে তা প্রজ্বলিত করে, যা তীব্র তাপ ও চাপ সৃষ্টি করে। এতে বিস্ফোরণের স্থানে থাকা মানুষ বা বস্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডা. মুনির আল-বুর্শ বলেন, অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও চাপ মানবদেহের টিস্যুকে দ্রুত ধ্বংস করে ফেলতে পারে।

    গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে উপত্যকায় ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সূত্র: আলজাজিরা

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনির্বাচন উপলক্ষে সারা দেশে ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ
    Next Article ২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট, মিলবে ক্রেডিট কার্ড

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬