Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তথ্য চুরি ও অনলাইন অপরাধ ঠেকাতে জাতীয় সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম চালু

    আগস্ট ৪, ২০২৬

    চিকিৎসকদের ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

    আগস্ট ৪, ২০২৬

    তরুণীকে নিয়ে গ্রামবাসীর হাতে রিপন মিয়া, যা জানা গেল

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়াল বাংলাদেশ ব্যাংক
    বিজনেস

    বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়াল বাংলাদেশ ব্যাংক

    By ম্যাঙ্গোটিভি ডেস্কফেব্রুয়ারি ৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি–জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮ শতাংশ।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে মুদ্রানীতি উপস্থাপন করেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। এ সময় গভর্নর আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর নুরুন নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    মুদ্রানীতিতে জানানো হয়, এর আগে গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ২০ শতাংশ। তবে বাস্তবে ওই সময়ে ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬ দশমিক ১০ শতাংশ।

    নতুন মুদ্রানীতিতে আগামী জুন পর্যন্ত সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৬০ শতাংশ, যা ডিসেম্বর পর্যন্ত ছিল ২০ দশমিক ৫০ শতাংশ। তবে ওই সময় বাস্তবে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ২৮ দশমিক ৯০ শতাংশ, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি।

    মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সরকার যখন বেশি ঋণ নেয়, তখন স্বাভাবিকভাবেই বেসরকারি খাতে ঋণপ্রবাহে চাপ সৃষ্টি হয়। এ ক্ষেত্রে ঋণ বণ্টনে কিছু কাঠামোগত সমস্যাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    তিনি আরও বলেন, রাজস্ব আদায় প্রত্যাশা অনুযায়ী না বাড়ায় সরকারের জন্য বিকল্প পথ সীমিত হয়ে পড়ছে, যার ফলে সরকারি খাতে ঋণ গ্রহণ বাড়ছে।

    বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতির লক্ষ্য হিসেবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং ঋণপ্রবাহকে ভারসাম্যপূর্ণ রাখার কথা জানানো হয়।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগ্রামীণফোনের ফাইভজি রোমিং সেবা চালু, বিদেশেও মিলবে আল্ট্রা-ফাস্ট ইন্টারনেট
    Next Article ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে আপত্তি জানালেন হাসনাত

    Related Posts

    তথ্য চুরি ও অনলাইন অপরাধ ঠেকাতে জাতীয় সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম চালু

    আগস্ট ৪, ২০২৬

    চিকিৎসকদের ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

    আগস্ট ৪, ২০২৬

    তরুণীকে নিয়ে গ্রামবাসীর হাতে রিপন মিয়া, যা জানা গেল

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তথ্য চুরি ও অনলাইন অপরাধ ঠেকাতে জাতীয় সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম চালু

    চিকিৎসকদের ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

    তরুণীকে নিয়ে গ্রামবাসীর হাতে রিপন মিয়া, যা জানা গেল

    শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬