Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ
    জাতীয়

    আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

    By adminফেব্রুয়ারি ৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে পরবর্তী কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।

    এর আগে, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দের আহ্বান এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

    ইনকিলাব মঞ্চ জানায়, শহিদ শরিফ ওসমান হাদি হত্যার ৫৪ দিন পেরিয়ে গেলেও এখনো বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে আন্দোলনকারীদের মধ্যে। শুক্রবার দুপুরে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রা শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন তারা। একপর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

    এ ঘটনায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অন্তত ১১৭ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    পরবর্তীতে ঢাকা মেডিকেল ও শাহবাগ এলাকায় আবারও বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চ ও এনসিপির নেতাকর্মীরা। রাতভর অবস্থানের পর ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

    আহত অবস্থায় দেওয়া এক ভিডিও বার্তায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, আসন্ন নির্বাচন বানচাল করতেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি। এরপর আমাদের আরও ভাই হারালেও নির্বাচন নির্ধারিত সময়েই হতে হবে। তবে নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার সুষ্ঠু বিচার না করে, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

    ইনকিলাব মঞ্চের নেতারা জানান, আজকের সংবাদ সম্মেলনে আন্দোলনের পরবর্তী ধাপ, কর্মসূচির ধরন এবং সময়সূচি স্পষ্টভাবে জানানো হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশের বাজারে সোনার দাম নেমে এলো রেকর্ড কমে
    Next Article উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫