Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যশোরে বিএনপির পাঁচ কমিটি বিলুপ্ত
    রাজনীতি

    যশোরে বিএনপির পাঁচ কমিটি বিলুপ্ত

    By adminফেব্রুয়ারি ৫, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দলীয় সিদ্ধান্ত অমান্য করায় যশোরের মণিরামপুরে বিএনপির পাঁচটি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

    জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    দলীয় সূত্র জানায়, এর আগে মণিরামপুর পৌর বিএনপিসহ কয়েকটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট নেতারা সশরীরে জেলা নেতৃবৃন্দের কাছে জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা হিসেবে কমিটিগুলো বিলুপ্ত করা হয়।

    বিলুপ্ত হওয়া কমিটিগুলো হলো-মণিরামপুর পৌর বিএনপি, ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন বিএনপি, ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়ন বিএনপি, ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপি এবং ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন বিএনপি।

    প্রসঙ্গত, যশোর-৫ (মণিরামপুর) আসনে প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পান উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। তবে পরে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয়।

    এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হলেও, তার পক্ষে দলীয় একাংশের নেতাকর্মী মাঠে সক্রিয় থাকেন। মূলত তার পক্ষে কাজ করার অভিযোগেই সংশ্লিষ্ট পাঁচটি কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

    ম্যাংগােটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি
    Next Article ভোটের দিনও চলবে মেট্রোরেল, বাড়তি ট্রেনের ব্যবস্থা

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬