Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আজ বিশ্ব ক্যানসার দিবস

    ফেব্রুয়ারি ৪, ২০২৬

    শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

    ফেব্রুয়ারি ৪, ২০২৬

    জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে বঙ্গভবনের কর্মকর্তা আটক

    ফেব্রুয়ারি ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, February 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করুন: ফয়েজ আহমদ
    বিজ্ঞান ও প্রযুক্তি

    দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করুন: ফয়েজ আহমদ

    By adminফেব্রুয়ারি ৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নবনিয়োগপ্রাপ্তদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া এবং সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা-এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নব নিয়োগপ্রাপ্ত অফিস সহায়কগণের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, প্রায় ৯৭ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে, যা একটি বিশ্বাসযোগ্য নিয়োগ ব্যবস্থার দৃষ্টান্ত। তিনি নবনিয়োগপ্রাপ্তদের এই আস্থার মর্যাদা রক্ষার আহ্বান জানান।

    তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে ডিওআইসিটি অফিসগুলোই স্থানীয় জনগণের কাছে সরকারের ডিজিটাল রূপান্তরের প্রতিচ্ছবি। তাই নাগরিকদের অনলাইন সেবা, নিবন্ধন কার্যক্রম, তথ্যপ্রযুক্তি সহায়তা এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত সেবায় নবনিয়োগপ্রাপ্তদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি জানান, ইতোমধ্যে উপজেলা কার্যালয়গুলোতে আইটি ল্যাব, প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে।

    মাঠপর্যায়ে অন্যান্য সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়, আইটি সাপোর্ট প্রদান এবং স্থানীয় উদ্যোক্তা ও নাগরিক সেবা কার্যক্রমে সহযোগিতা করাও আইসিটি বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে উল্লেখ করেন বিশেষ সহকারী। পাশাপাশি তিনি নিজ উদ্যোগে আইটি দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ গ্রহণের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

    তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যেও এই নিয়োগ একটি বড় সুযোগ, যা দেশের ডিজিটাল ট্রান্সফরমেশন ও নাগরিক সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবনিয়োগপ্রাপ্তদের মাধ্যমে আইসিটি বিভাগের সুনাম সারাদেশে ছড়িয়ে পড়বে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

    অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, দক্ষ, সৎ ও দায়িত্বশীল জনবল গঠনের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি নবযোগদানকারীদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

    বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সাঈদ অধিদপ্তরের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সততা, দক্ষতা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন।

    উল্লেখ্য, সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে ৪৯৭ জন অফিস সহায়ক নিয়োগ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নবযোগদানকারী অফিস সহায়কগণ উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশিল্প কারখানায় ১০ ফেব্রুয়ারির ছুটি পারস্পরিক সমন্বয়ে নেওয়া যাবে
    Next Article জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে বঙ্গভবনের কর্মকর্তা আটক

    Related Posts

    আজ বিশ্ব ক্যানসার দিবস

    ফেব্রুয়ারি ৪, ২০২৬

    শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

    ফেব্রুয়ারি ৪, ২০২৬

    জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে বঙ্গভবনের কর্মকর্তা আটক

    ফেব্রুয়ারি ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    আজ বিশ্ব ক্যানসার দিবস

    শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

    জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে বঙ্গভবনের কর্মকর্তা আটক

    দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করুন: ফয়েজ আহমদ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫