Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

    আগস্ট ৩, ২০২৬

    ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪: এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা

    আগস্ট ৩, ২০২৬

    ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড়

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা: শ্রেষ্ঠ অভিনেতা নিশো, অভিনেত্রী পুতুল
    বিনোদন

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা: শ্রেষ্ঠ অভিনেতা নিশো, অভিনেত্রী পুতুল

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ২৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চূড়ান্ত বিচার কার্যক্রম শেষে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। ‘সুরঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো। অন্যদিকে ‘সাঁতাও’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আইনুন নাহার পুতুল।

    এ বছর যৌথভাবে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার–২০২৩-এ সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবেও পুরস্কার পেয়েছেন খন্দকার সুমন।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর মোট ৩০টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে।

    শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে তৈয়াবী সরকার পরিচালিত ‘মরিয়ম’। শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে এলিজা নিহিত এলাহী নির্মিত ‘গোলাপী নাম: দ্য রেবেল’।

    পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন মনিরা মিত্র (শাকিল) – ‘সুরঙ্গ’ এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হয়েছেন নাজিয়া হক অর্পি – ‘ওরা সাত জন’। খল চরিত্রে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন খন্দকার রশিদ আহমেদ (অমিত খন্দকার) – ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এবং শহিদুজ্জামান সেলিম – ‘সুরঙ্গ’।

    শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার পেয়েছে মো. লিয়াম – ‘আম কাঁঠালের ছুটি’। একই সিনেমার জন্য শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছে আরিফ হাসান আনাস।

    সংগীত বিভাগে শ্রেষ্ঠ সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন – ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন কাজী মো. আলী জাহাঙ্গীর (বালাম) – ‘প্রিয়তমা’ এবং শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন অরুণা দেবী শিল্পী – ‘সুরঙ্গ’।

    এ ছাড়া শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন মো. আলাউদ্দিন (সোহেল আলী) – ‘প্রিয়তমা’, শ্রেষ্ঠ সুরকার হুমায়ুন মাহমুদ রিপন – ‘প্রিয়তমা’, শ্রেষ্ঠ কাহিনিকার ফারুক হোসেন – ‘প্রিয়তমা’ এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন মো. নিয়ামুল হাসান (নিয়ামুল মুক্তা) – ‘রোজকার’।

    সংলাপ রচয়িতা শাখায় যৌথভাবে পুরস্কার পেয়েছেন রায়হান রশিদ চৌধুরী এবং রেশমা নাজমিন উষা দোলা – ‘সুরঙ্গ’।

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রাঙ্গনে আবারও সৃজনশীল কাজ ও শিল্পীদের স্বীকৃতি দেওয়া হলো বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনিলামের মাধ্যমে আরও ৫ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
    Next Article হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: তারেক রহমান

    Related Posts

    দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

    আগস্ট ৩, ২০২৬

    ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪: এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা

    আগস্ট ৩, ২০২৬

    ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড়

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

    ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪: এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা

    ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড়

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬