Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগস্ট ৩, ২০২৬

    দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

    আগস্ট ৩, ২০২৬

    ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪: এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নিলামের মাধ্যমে আরও ৫ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
    বিজনেস

    নিলামের মাধ্যমে আরও ৫ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ২৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিলামের মাধ্যমে আরও পাঁচ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বর্তমানে বাজারে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় রপ্তানিকারক ও প্রবাসী আয়নির্ভর খাতের স্বার্থ রক্ষায় বাজারে বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে। সেই ধারাবাহিকতায় ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এ ডলার কেনা হয়। এ সময় প্রতি ডলারের বিনিময় হার নির্ধারিত ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

    আরিফ হোসেন খান আরও জানান, গত জুলাই থেকে এ পর্যন্ত মোট ৩৯৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে শুধু চলতি জানুয়ারি মাসেই কেনা হয়েছে ৭৯ কোটি ৮০ লাখ ডলার।

    এর আগে বিভিন্ন সময়ে ধাপে ধাপে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। গত ১৩ জুলাই ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়। এরপর ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ ডলার, ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে এক কোটি ডলার এবং আগস্ট মাসে একাধিক দফায় আরও কয়েক দশকোটি ডলার কেনা হয়।

    সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসেও ধারাবাহিকভাবে ডলার সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ জানুয়ারির বিভিন্ন তারিখে ১২২ টাকা ৩০ পয়সা দরে মোট ৭৯ কোটি ৮০ লাখ ডলার কেনা হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাজারে ডলারের অতিরিক্ত সরবরাহ থাকলে তা কিনে নেওয়ার মাধ্যমে বিনিময় হার নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এতে রপ্তানি আয় ও প্রবাসী আয় নিরুৎসাহিত হওয়ার ঝুঁকি কমবে এবং বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleব্যালট বক্স ছিনতাই হলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
    Next Article জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা: শ্রেষ্ঠ অভিনেতা নিশো, অভিনেত্রী পুতুল

    Related Posts

    সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগস্ট ৩, ২০২৬

    দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

    আগস্ট ৩, ২০২৬

    ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪: এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

    ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪: এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা

    ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড়

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬