Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ, আতঙ্কে এলাকাবাসী
    সারাদেশ

    প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ, আতঙ্কে এলাকাবাসী

    By adminজানুয়ারি ২৯, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাচাঁনী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পাচাঁনী এলাকায় এই ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা হামিদ আলী ও কুরবানপুর এলাকার রাসেল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেলে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    সংঘর্ষের সময় হামিদ আলী গ্রুপের সদস্য হিসেবে পরিচিত পাচাঁনী এলাকার মফিজুল ইসলাম মাহি ও তার সহযোগী মাইদুল ইসলাম জিয়াকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক আরও বেড়ে যায়।

    সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআওয়ামী লীগের রাজনীতির পুনরাবৃত্তি করছে একটি দল: জনসভায় নাহিদ ইসলাম
    Next Article ব্যালট বক্স ছিনতাই হলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    Related Posts

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫