Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আয়কর নথি চেয়েছে সিআইডি
    আইন ও বিচার

    গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আয়কর নথি চেয়েছে সিআইডি

    By adminজানুয়ারি ২৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। একই সঙ্গে তার ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর সংক্রান্ত নথি তদন্ত সংস্থা সিআইডিকে সরবরাহ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সিআইডির করা পৃথক দুটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    সিআইডির আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচির সময় কৌশিক হোসেন তাপস দেশি ও বিদেশি অস্ত্রে সজ্জিত হয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। এ সংক্রান্ত ঘটনায় উত্তরাপূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্ত কর্মকর্তার দাখিল করা নথি সিআইডি সদরদপ্তরের যাচাই-বাছাই কমিটি পর্যালোচনা করেছে। এর ভিত্তিতে কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

    সিআইডি আশঙ্কা প্রকাশ করে জানায়, সন্দেহভাজন ব্যক্তি বিদেশে চলে গেলে তদন্ত ও বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষাপটে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা জরুরি হয়ে পড়ে।

    একই দিনে দাখিল করা অপর আবেদনে কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর সংক্রান্ত নথি তদন্তের স্বার্থে সিআইডিকে সরবরাহের নির্দেশনা চাওয়া হয়। আদালত এ আবেদনও মঞ্জুর করেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ শিশির মনিরের
    Next Article শেখ হাসিনা-আসাদুজ্জামানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬