Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল
    রাজনীতি

    আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

    By adminজানুয়ারি ২৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা অন্যায় করেনি, সাধারণ মানুষ হিসেবে বিপদে পড়েছে— বিএনপি তাদের পাশে দাঁড়াবে।

    বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোলানি বাজার এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।

    মির্জা ফখরুল বলেন, ‘এবার তো নৌকা নাই, নৌকা পালাইছে। শেখ হাসিনা ভারতবর্ষে চলে গেছেন। মাঝখানে যারা সমর্থনকারী ছিল, তাদের বিপদে ফেলে গেছেন। আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি।’

    তিনি আরও বলেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই-আপনারা কোনো চিন্তা করবেন না। যারা অন্যায় করেছে, শুধু তাদেরই শাস্তি হবে। আর যারা নিরপরাধ সাধারণ মানুষ, তাদের আমরা আগলে রাখব।”

    ২০১৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ওই সময় প্রিসাইডিং অফিসার হত্যা মামলার কারণে এই এলাকার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছিল। শীতের মধ্যে দিনের পর দিন, রাতের পর রাত ধানখেতে লুকিয়ে থাকতে হয়েছে। পরে আদালতের মাধ্যমে সেই সমস্যার সমাধান হয়েছে।

    বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘এখন দেশের মানুষ কিছুটা আরামে আছে, যদিও পুরোপুরি নয়। নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে। অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারছি।’

    আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আল্লাহর হুকুমে যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয় এবং মানুষ ঠিকমতো ভোট দিতে পারে, তাহলে একটি নির্বাচিত সরকার আসবে এবং দেশ ভালো থাকবে।’

    নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বয়সের কারণে এটি সম্ভবত তার শেষ নির্বাচন। ‘এই শেষ ভোটে আপনাদের দোয়া ও সমর্থন চাই,’ বলেন তিনি।

    আগামী নির্বাচনে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সিদ্ধান্ত নিতে হবে-আপনারা শান্তি চান কি না, উন্নয়ন চান কি না, স্কুল-কলেজ, রাস্তা-ঘাট, ছেলেমেয়েদের চাকরি চান কি না। যদি চান, তাহলে পরীক্ষিত দল ও মানুষকেই ভোট দিতে হবে।’

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআগে এক লাখ টাকা ঘুস দিতে হতো, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী
    Next Article শেরপুরের সহিংসতায় উদ্বেগ, শান্ত থাকার আহ্বান সরকারের

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬