Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নারীশিক্ষা থেকে স্বাস্থ্যসেবা: বহুমুখী সিএসআর কার্যক্রমে ব্র্যাক ব্যাংকের সাফল্য
    বিজনেস

    নারীশিক্ষা থেকে স্বাস্থ্যসেবা: বহুমুখী সিএসআর কার্যক্রমে ব্র্যাক ব্যাংকের সাফল্য

    By adminজানুয়ারি ২৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কর্পোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) কার্যক্রমের মাধ্যমে ২০২৫ সালে দেশের ১ লাখ ৭২ হাজার ৫০২ জন মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন এনেছে ব্র্যাক ব্যাংক। নারীশিক্ষা, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি, স্বাস্থ্যসেবা, জলবায়ু অভিযোজন ও মানবিক সহায়তা—বিভিন্ন খাতে পরিচালিত এসব উদ্যোগ সমাজ উন্নয়ন ও টেকসই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় ৮০৭ জন সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচির মাধ্যমে ৩৪৮ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা প্রশিক্ষণ লাভ করেছেন। পাশাপাশি ব্যাংকের সহকর্মীদের উদ্যোগে ৩৫ জন প্রতিবন্ধী সন্তানের জন্য বৃত্তি প্রদান করা হয়েছে।
    স্বাস্থ্য খাতে ‘অপরাজেয় আমি’ উদ্যোগের আওতায় ৪৭ হাজার ৫৩৪ জন কর্পোরেট ও এসএমই গ্রাহক কর্মী বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা পেয়েছেন। ঠাকুরগাঁও ও বগুড়ায় ৪৪ হাজার ৫৪৫ জন মানুষ বিনামূল্যে ছানি অপারেশন, ওষুধ ও চোখের চিকিৎসা সুবিধা পেয়েছেন। এছাড়া ৩ হাজার ৯৭১ জনের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে এবং ‘স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ড’-এর আওতায় ৭ হাজার ২৯টি বিনামূল্যে ডায়ালাইসিস সেশন দেওয়া হয়েছে।

    প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি কার্যক্রমের অংশ হিসেবে ৮৫ জন ব্যাংক কর্মকর্তা প্রশিক্ষণ পেয়েছেন। কর্মক্ষেত্রের বাইরে ৭৫ জন প্রতিবন্ধী ব্যক্তি আইটি ও মাল্টিমিডিয়া প্রশিক্ষণ লাভ করেন। এছাড়া ৮১০ জন সুবিধাবঞ্চিত মানুষ লিম্ব ও ব্রেস সহায়তা পেয়েছেন এবং ৭৮ জন শ্রবণ ও বাকপ্রতিবন্ধীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ‘অপরাজেয় আমি জব ফেয়ার’-এর মাধ্যমে ৪৬ জন প্রতিবন্ধী ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেয়েছেন।

    পরিবেশ ও জলবায়ু অভিযোজন খাতে ব্র্যাক ব্যাংক পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে আটটি জেলায় গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। বাগেরহাটের ঝুঁকিপূর্ণ এলাকায় ৭ হাজার ১৩০ জন মানুষ মৌসুমি ফসল উৎপাদন ও পরিবেশবান্ধব অ্যাগ্রোফরেস্ট্রি বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন। এছাড়া চারজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক’ প্রদান করা হয়।

    মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় ৫৯ হাজার ৬৫৩ জন সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তাও দেওয়া হয়। ক্রীড়া ও সংস্কৃতি খাতে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো’ নারী হকি টুর্নামেন্টে ৩৪২ জন নারী ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন এবং ব্র্যাক ব্যাংক–সমকাল সাহিত্য পুরস্কারের ১৩তম আসরে চারজন লেখককে সম্মাননা দেওয়া হয়।

    ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আমাদের শিখিয়েছেন-সামাজিক পরিবর্তন মানে মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন আনা। আমরা সামাজিক প্রতিবন্ধকতা দূর করে মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তাঁরা মর্যাদা ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।”

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘কোথায় কী হয়ে যায়-সব দোষ নাকি মির্জা আব্বাসেরই’
    Next Article অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬