Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে না: জামায়াত আমির
    রাজনীতি

    ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে না: জামায়াত আমির

    By adminজানুয়ারি ২৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে—এটা হতে দেওয়া হবে না। ভোটের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

    সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় মাগুরা আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন জামায়াত আমির।

    ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ আবার ভোটাধিকার ফিরে পেয়েছে। এই ভোট অত্যন্ত মূল্যবান ও মর্যাদাপূর্ণ। আমরা আমাদের অধিকারের পূর্ণ বাস্তবায়ন চাই। কোনোভাবেই ভোট নিয়ে কারচুপি বা অনিয়ম হতে দেওয়া হবে না।

    তিনি আরও বলেন, গত সরকারের আমলে দেশের অর্থনীতি, শিক্ষা, ব্যবসা ও বাণিজ্যসহ সব খাত ধ্বংস হয়ে গেছে। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের পূর্ণ মর্যাদা নিশ্চিত করা হবে। কোনো নারীকে আর অসম্মানের শিকার হতে দেওয়া হবে না।

    ‘হ্যাঁ ভোট’ ও ‘না ভোট’ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘হ্যাঁ ভোট’ মানে আজাদি আর ‘না ভোট’ মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ ভোট’। তাই সবাইকে আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাচ্ছি।

    তিনি বলেন, দেশ নিয়ে আমরা থাকবো, দেশের উন্নয়ন করবো। দেশ ভালো থাকলে জনগণও ভালো থাকবে।

    পথসভায় মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ডা. শফিকুর রহমান এবং তাদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের প্রার্থী এমবি বাকের এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসঞ্চয়পত্র কেনার সীমা তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের
    Next Article প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

    Related Posts

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫