Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

    আগস্ট ৯, ২০২৬

    হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    আগস্ট ৯, ২০২৬

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

    আগস্ট ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চানখাঁরপুলে ৬ জন হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
    Uncategorized

    চানখাঁরপুলে ৬ জন হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ২৬, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় ছয়জনকে গুলিতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

    সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন-সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আখতারুর ইসলাম।

    এছাড়া, মামলায় সাবেক সহকারী পুলিশ কমিশনার ইমরুল হাসানকে ৬ বছরের কারাদণ্ড এবং শাহবাগ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাদ হোসেনকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, তিন কনস্টেবল-মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলামকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

    ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনের সময় চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়াসহ ছয়জন নিহত হন। এ ঘটনায় পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও চারজন আসামি এখনো পলাতক রয়েছেন।

    উল্লেখ্য, এর আগে গত ১৭ নভেম্বর একই ট্রাইব্যুনাল গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম রায় ঘোষণা করেছিল।

    প্রসঙ্গত, রায় ঘোষণার জন্য প্রাথমিকভাবে ২০ জানুয়ারি দিন ধার্য থাকলেও তা পরিবর্তন করে ২৬ জানুয়ারি নির্ধারণ করা হয়।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপদত্যাগের ঘোষণা দিলেন ডাকসুর সর্বমিত্র চাকমা
    Next Article মানবিক বিবেচনায় ৬ মাসের জামিন পেলেন সেই জুয়েল হাসান সাদ্দাম

    Related Posts

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

    আগস্ট ৯, ২০২৬

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

    আগস্ট ৯, ২০২৬

    জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

    আগস্ট ৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

    হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

    জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬