Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

    আগস্ট ৩, ২০২৬

    জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে : মির্জা ফখরুল

    আগস্ট ৩, ২০২৬

    এবার মাঠপর্যায়েই করা যাবে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ২য় প্রান্তিকে ওয়ালটনের মুনাফা বেড়েছে
    বিজনেস

    ২য় প্রান্তিকে ওয়ালটনের মুনাফা বেড়েছে

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ২৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড মুনাফা, বিক্রয় ও নগদ প্রবাহসহ গুরুত্বপূর্ণ সব আর্থিক সূচকে প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬৩ কোটি ৩৪ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫৮ কোটি ৮৭ লাখ টাকা বেশি।

    শনিবার (২৪ জানুয়ারি) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির বিক্রয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪৮ শতাংশ বা ২১৫ কোটি ৮৬ লাখ টাকা বেড়েছে। পাশাপাশি স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং বিচক্ষণতার সঙ্গে কাঁচামাল ক্রয়ের কারণে কোম্পানির মুনাফা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

    ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক শেষে (জুলাই-ডিসেম্বর) ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৯০ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯ টাকা ১৪ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত দাঁড়িয়েছে ২৫৭ টাকা ২৪ পয়সা, আর পুনর্মূল্যায়নসহ ৩৫৮ টাকা ৪১ পয়সা।

    চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৯ টাকা ৪১ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬ টাকা ৩০ পয়সা। অপারেটিং ক্যাশ ফ্লোর এই উল্লেখযোগ্য উন্নতির পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—ক্রেতাদের কাছ থেকে আদায় আগের বছরের তুলনায় ৮ দশমিক ০৭ শতাংশ বৃদ্ধি এবং কাঁচামাল ও অন্যান্য সরবরাহকারীদের অর্থ পরিশোধ ১৮ দশমিক ৯৭ শতাংশ হ্রাস।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি অর্থবছরে রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের ওপর ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হলেও ওয়ালটনের অপারেটিং ক্যাশ ফ্লো শক্তিশালী অবস্থানে রয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে স্মার্টফোন আনছে ইনফিনিক্স
    Next Article এসএসসি পাসে চাকরি দেবে মিনিস্টার হাই-টেক পার্ক

    Related Posts

    আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

    আগস্ট ৩, ২০২৬

    জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে : মির্জা ফখরুল

    আগস্ট ৩, ২০২৬

    এবার মাঠপর্যায়েই করা যাবে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

    জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে : মির্জা ফখরুল

    এবার মাঠপর্যায়েই করা যাবে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি

    টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬