Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » একটি শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে: সালাহউদ্দিন আহমদ
    রাজনীতি

    একটি শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে: সালাহউদ্দিন আহমদ

    By adminজানুয়ারি ২৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    একটি রাজনৈতিক শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে ছিল, তারা ভারতে পালিয়ে গেছে। আরেকটি শক্তি বিদেশিদের গোলামী করে দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান-সবার আগে বাংলাদেশ।

    শুক্রবার (২৩ জানুয়ারি) চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

    পথসভায় তিনি বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে তাদের পরিণতিও একই হবে-এমন হুঁশিয়ারি দেন তিনি। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি আজীবন দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। শহিদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

    আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

    এর আগে পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালান সালাহউদ্দিন আহমদ। প্রচারণার দ্বিতীয় দিনের শুরুতে তিনি লবণ মাঠে কর্মরত শ্রমিকদের সঙ্গে দেখা করেন। কুশলবিনিময়ের পাশাপাশি শ্রমিকদের সঙ্গে খোশগল্প করেন এবং তাদের সঙ্গে সেলফি তুলেন।

    লবণ শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির শাসনামলে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হয়েছিল। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আবারও লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। তিনি বলেন, বর্তমানে অস্থায়ী সরকার ক্ষমতায় রয়েছে। তাদের সঙ্গে কথা বলে আপাতত লবণ আমদানি বন্ধ রাখা হয়েছে।

    নিজ প্রতীকে ভোট চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ছাড়া কেউ জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারে না। ক্ষমতায় গেলে বিএনপি লবণচাষি, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করবে। তাই চাষিদের স্বার্থে, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে সবাইকে ধানের শীষের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।

    উল্লেখ্য, কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ছরওয়ার আলম কুতুবী।

    জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, কক্সবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন। এই আসনে মোট ভোটকেন্দ্র ১৭৫টি এবং মোট বুথ (কক্ষ) ১ হাজার ৬টি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা
    Next Article মিরপুরে রাজশাহীর রাজত্ব, বিপিএল ফাইনালে চট্টগ্রামকে উড়িয়ে শিরোপা

    Related Posts

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫