Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    জুন ২২, ২০২৬

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২২, ২০২৬

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হালুয়াঘাটে পুলিশকে কুপিয়ে পালাল স্বেচ্ছাসেবক দলের নেতার ছেলে
    সারাদেশ

    হালুয়াঘাটে পুলিশকে কুপিয়ে পালাল স্বেচ্ছাসেবক দলের নেতার ছেলে

    By adminজানুয়ারি ২৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে লিয়ন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত লিয়ন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমিনের ছেলে।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে পৌর এলাকার পাগলপাড়া বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন।

    পুলিশ জানায়, ঘটনার সময় হালুয়াঘাট পৌর এলাকায় দায়িত্বে থাকা রোমিও-১১ টিম নিয়মিত মোটরসাইকেল তল্লাশি চালাচ্ছিল। এ সময় লিয়নকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি হঠাৎ পেছন দিক থেকে কর্তব্যরত কনস্টেবল ইজাউল হক ভূঁইয়াকে (এজাজ) লক্ষ্য করে ধারালো দা দিয়ে কোপ দেন। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। হামলার পর লিয়ন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    আহত কনস্টেবল ইজাউল হককে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়।

    অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বাবা মো. রুহুল আমিনকে থানায় ডাকা হয়েছে। অভিযুক্ত লিয়নকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মাদক ও বেকারত্বের কারণে এলাকায় যুব সমাজের অবক্ষয় দেখা দিয়েছে। ছেলের অপরাধের জন্য বাবাকে দায়ী করা ঠিক নয়। তবে অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সূত্র: সমকাল

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমাহফিল থেকে বাড়ি ফেরার পথে কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ
    Next Article পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতিকে ‘না’ বলুন : নাহিদ ইসলাম

    Related Posts

    বাজেটের আয়কর কাঠামোতে বৈষম্য, কম আয়ের মানুষের ওপর বাড়ছে চাপ

    জুন ২১, ২০২৬

    ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে বিকল্প অর্থায়নের পরিকল্পনা সরকারের

    জুন ২১, ২০২৬

    সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬