Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সদরঘাটে পথসভা, বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে ইশরাকের প্রচার শুরু
    রাজনীতি

    সদরঘাটে পথসভা, বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে ইশরাকের প্রচার শুরু

    By adminজানুয়ারি ২২, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর কোতোয়ালি থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের সদরঘাট চৌরাস্তা (বাটার মোড়) এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।

    পথসভায় ইশরাক হোসেন বলেন, তিনি আগে কখনো সরকারি বা দলীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না, ফলে নিজেকে প্রমাণ করার সুযোগও পাননি। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে একটি সুযোগ চাই। ইনশাআল্লাহ, আমি আপনাদের কোনোভাবেই হতাশ করব না।’

    তিনি আরও বলেন, তার বাবা মরহুম সাদেক হোসেন খোকা এ এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত ছিলেন এবং ঢাকা-৬ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই সূত্র ধরে তিনি এবারের নির্বাচনে জনগণের সমর্থন প্রত্যাশা করেন।

    ইশরাক হোসেন বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি।’

    এর আগে সকালে আনুষ্ঠানিক প্রচার শুরুর অংশ হিসেবে ইশরাক হোসেন রাজধানীর জুরাইন কবরস্থানে গিয়ে তার বাবা, প্রয়াত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন। এরপর তিনি বাংলাবাজার চৌরাস্তা এলাকা থেকে হেঁটে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনিরাপত্তা শঙ্কায় ভারতে টি-২০ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের
    Next Article ‘২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১০০০ টাকা ঘুষ দিতে হবে না তো’

    Related Posts

    জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬