Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গণভোটে সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে আইনি বাধা নেই: আলী রীয়াজ
    রাজধানী

    গণভোটে সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে আইনি বাধা নেই: আলী রীয়াজ

    By adminজানুয়ারি ১৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গণভোটে সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার-প্রচারণায় সাংবিধানিক কিংবা প্রচলিত আইনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

    শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত ঢাকা বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    অধ্যাপক আলী রীয়াজ জানান, সাবেক বিচারপতি, সাংবিধানিক মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবী এবং আইন বিভাগের শিক্ষকদের পরামর্শ গ্রহণ করেছে সরকার। তাদের অভিমত অনুযায়ী, সংবিধান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও), গণভোট সংক্রান্ত অধ্যাদেশ কিংবা সরকারের জারি করা ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ–২০২৫’-এর কোথাও সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে কোনো নিষেধাজ্ঞা নেই।

    তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতার বাইরে রাখার দলিল নয়। এটি জনগণের সম্মতি গ্রহণের একটি প্রক্রিয়া। সেই কারণেই গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।’

    গণভোটের বিরোধিতাকারীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা গণভোটকে ব্যর্থ করার চেষ্টা করছে, তাদের সঙ্গে নিজ উদ্যোগে আলোচনা করে বোঝাতে হবে। আমি মনে করি না তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে, তবে তারা বিভ্রান্ত হতে পারেন।’

    সরকারের নৈতিক অবস্থান প্রসঙ্গে অধ্যাপক আলী রীয়াজ বলেন, বর্তমান সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়; এটি একটি অন্তর্বর্তী সরকার, যা রাজপথে জনগণের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। তাই নিরপেক্ষতার প্রশ্নে একে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে তুলনা করা ঠিক নয়। তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থা জনগণের আন্দোলনের মুখে বিদায় নিতে বাধ্য হয়েছে। সংবিধানের সপ্তম অনুচ্ছেদে জনগণের অভিপ্রায়ের কথা বলা হয়েছে, যা রাজপথে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সেই অভিপ্রায়ের ভিত্তিতেই বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিপিএল: প্লে-অফে রংপুর, লিগ পর্ব থেকেই বিদায় ঢাকার
    Next Article সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের বিকল্প আয়ের পথ থাকা জরুরি: শফিক রেহমান

    Related Posts

    জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬