Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান
    রাজনীতি

    কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

    By adminজানুয়ারি ১৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কোনো ষড়যন্ত্র করেই বিএনপিকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক যাত্রা যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে।

    শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামের দুই সংগঠনের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

    সভায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা গুম ও খুনের শিকার ব্যক্তিদের স্বজনরা উপস্থিত ছিলেন। তারা কান্নাজড়িত কণ্ঠে তাদের স্বজনদের তুলে নেওয়ার বর্ণনা দেন এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। অনেক পরিবার এখনও জানে না—গুমের শিকার তাদের স্বজনদের শেষ পরিণতি কী হয়েছে।

    তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে। কোনো পরিবারে একজন নির্যাতিত হলে আরেকজন রাজপথে নেমে এসেছে। বিএনপি কখনো গুপ্ত বা সুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে না। ষড়যন্ত্র করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না।

    তিনি আরও বলেন, বিভিন্ন অজুহাতে কেউ কেউ গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এবার যদি গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া হয়, তাহলে তা শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা হবে।

    নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত অবস্থানের কারণে আগামী দিনের বাংলাদেশ নিয়ে দলের পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা যাচ্ছে না। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দিচ্ছে।

    অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল বিভিন্ন কৌশলে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। বিএনপি সেই সুযোগ দেবে না। তিনি বলেন, বিএনপির ভদ্রতা দুর্বলতা নয়। গণতন্ত্রে উত্তরণের পথ যারা রুদ্ধ করতে চায়, তাদের ষড়যন্ত্র সফল হবে না।

    সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত
    Next Article দশমিনা ও গলাচিপা উপজেলা কমিটি বিলুপ্ত করল বিএনপি

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫