Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গ্রাহকদের স্বস্তি, দাম না বাড়িয়েই ইন্টারনেট গতি বাড়াল বিটিসিএল
    বিজ্ঞান ও প্রযুক্তি

    গ্রাহকদের স্বস্তি, দাম না বাড়িয়েই ইন্টারনেট গতি বাড়াল বিটিসিএল

    By adminজানুয়ারি ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মাসিক দাম অপরিবর্তিত রেখে সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে কয়েক গুণ পর্যন্ত গতি বাড়িয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকেরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। এতে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং ও স্মার্ট সেবা ব্যবহারে ইতিবাচক পরিবর্তন আসবে।

    বিটিসিএল মনে করে, এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। পাশাপাশি দেশের স্মার্ট সিটি বাস্তবায়ন ও ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড সেবা বিস্তারে বিটিসিএল আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জিপন’ (GPON) প্রযুক্তিনির্ভর এই ইন্টারনেট সেবায় ব্যান্ডউইথ শেয়ারড হবে এবং ক্যাশ বা লোকাল কনটেন্ট অন্তর্ভুক্ত থাকবে। ঘোষিত সব প্যাকেজের মাসিক চার্জ ভ্যাটসহ নির্ধারিত, অতিরিক্ত কোনো মাসুল দিতে হবে না।

    কোন প্যাকেজে কত গতি

    মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের সুলভ-৫ → এখন ২০ এমবিপিএসের সাশ্রয়ী-২০

    ৫০০ টাকায় ১২ এমবিপিএসের সুলভ-১২ → এখন ২৫ এমবিপিএসের সাশ্রয়ী-২৫

    ৫০০ টাকায় ১৫ এমবিপিএসের ক্যাম্পাস-১৫ → এখন ৫০ এমবিপিএসের ক্যাম্পাস-৫০

    ৮০০ টাকায় ১৫ এমবিপিএসের সুলভ-১৫ → এখন ৫০ এমবিপিএসের সাশ্রয়ী-৫০

    ১,০৫০ টাকায় ২০ এমবিপিএসের সুলভ-২০ → এখন ১০০ এমবিপিএসের সাশ্রয়ী-১০০

    ১,১৫০ টাকায় ২৫ এমবিপিএসের সুলভ-২৫ → এখন ১২০ এমবিপিএসের সাশ্রয়ী-১২০

    ১,৩০০ টাকায় ৩০ এমবিপিএসের সুলভ-৩০ → এখন ১৩০ এমবিপিএসের সাশ্রয়ী-১৩০

    ১,৫০০ টাকায় ৪০ এমবিপিএসের সুলভ-৪০ → এখন ১৫০ এমবিপিএসের সাশ্রয়ী-১৫০

    ১,৭০০ টাকায় ৫০ এমবিপিএসের সুলভ-৫০ → এখন ১৭০ এমবিপিএসের সাশ্রয়ী-১৭০

    এ ছাড়া ৫০ এমবিপিএস বা তার বেশি ইন্টারনেট কিংবা বান্ডল প্যাকেজের সঙ্গে একটি ওএনটি/রাউটার বিনামূল্যে দেওয়া হবে।

    ক্যাম্পাস-৫০ প্যাকেজটি শুধু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য এবং এটি শুধুমাত্র প্রিপেইড সেবার আওতায় পাওয়া যাবে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এলাকাভিত্তিক সংযোগ ফি এবং পোস্টপেইড সংযোগের ক্ষেত্রে জামানত ফি প্রযোজ্য হবে। টেলিফোন সেবার ক্ষেত্রে নির্ধারিত কলরেট ও ভ্যাট যুক্ত হবে। মাসিক প্যাকেজের সঙ্গে অতিরিক্ত ১০০ টাকা যোগ করলে বিটিসিএল টেলিফোন সংযোগ পাওয়া যাবে, যেখানে বিটিসিএল থেকে বিটিসিএল কল সম্পূর্ণ ফ্রি থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
    Next Article এমএফএসের মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করল এনবিআর

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    জুন ১৭, ২০২৬

    দেশীয় শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬