Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইসিতে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে
    Uncategorized

    ইসিতে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে

    By adminজানুয়ারি ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় নির্বাচন কমিশনে (ইসি) এই শুনানি কার্যক্রম শুরু হয়।

    পাঁচ দিনব্যাপী আপিল আবেদন গ্রহণ শেষে গতকাল শনিবার (১০ জানুয়ারি) থেকে শুনানি শুরু করে নির্বাচন কমিশন। প্রথম দিনের শুনানিতে ৫২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং তিনটি আপিল শুনানি স্থগিত রাখা হয়। এ ছাড়া সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত করা হয়েছে।

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা পড়ে। গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন। এতে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।

    রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ শুরু হয় গত সোমবার। প্রথম দিনে ৪২টি, দ্বিতীয় দিনে ১২২টি, তৃতীয় দিনে ১৩১টি, চতুর্থ দিনে ১৭৪টি এবং শেষ দিনে অন্তত ১৭১টি আপিল আবেদন জমা পড়ে। পাঁচ দিনে মোট ৬৪০টি আপিল আবেদন হয়। এর মধ্যে বেশিরভাগই বাতিল হওয়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন। এছাড়া অল্পসংখ্যক আবেদন রয়েছে বৈধ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে।

    নির্বাচনী তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি নিষ্পত্তি করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

    রিটার্নিং কর্মকর্তারা ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএফএ কাপে ইতিহাস গড়ল ম্যাকলসফিল্ড, শিরোপাধারী প্যালেসের বিদায়
    Next Article ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

    Related Posts

    মশার উপদ্রব দমনে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

    মার্চ ৩, ২০২৬

    পণ্য বাণিজ্যে ঘাটতি ১৮.৩৪% বেড়ে ১১.৫৫ বিলিয়ন ডলার

    ফেব্রুয়ারি ২১, ২০২৬

    সমঝোতায় নেওয়া অর্থ চাঁদা নয়, জোর করলে তবেই চাঁদা: সেতুমন্ত্রী

    ফেব্রুয়ারি ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫