Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সোয়া লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
    Uncategorized

    সোয়া লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

    By adminজানুয়ারি ৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যশোরে পেনশন ফাইল অনুমোদনের জন্য সোয়া লাখ টাকা ঘুষ নেওয়ার সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়। দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    ভুক্তভোগী মো. নুরুন্নবী যশোরের বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি জানান, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গত বছরের ২৩ আগস্ট তার স্ত্রী মারা যান। এরপর পেনশন ফাইল অনুমোদনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম তার কাছে এক লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। একই সঙ্গে নুরুন্নবীর এক বন্ধুর পেনশন ফাইল অনুমোদনের জন্যও ঘুষ দাবি করা হয়।

    এ অবস্থায় নুরুন্নবী এক লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করে বিষয়টি দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়কে অবহিত করেন। দুদকের নির্দেশনা অনুযায়ী বুধবার বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘুষের টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে দুদক কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন।

    দুদকের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি দুদক প্রধান কার্যালয়ে জানানো হয়। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর একটি টিম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অবস্থান নেয় এবং ঘুষ লেনদেনের সময় শিক্ষা কর্মকর্তাকে আটক করা হয়।

    তিনি আরও জানান, এ ঘটনায় দুদক যশোর কার্যালয়ে মামলা করা হয়েছে। আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article৩৫ জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত, সংক্রমণের নতুন ধরনে আইইডিসিআরের সতর্কতা
    Next Article ৬ মিনিটের নাচে ৬ কোটি রুপি, তামান্নার পারিশ্রমিকে চমক

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫