Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভুয়া ওয়েবসাইটে তথ্য দিলে প্রতারণার ঝুঁকি, জানাল বিটিআরসি
    বিজ্ঞান ও প্রযুক্তি

    ভুয়া ওয়েবসাইটে তথ্য দিলে প্রতারণার ঝুঁকি, জানাল বিটিআরসি

    By adminজানুয়ারি ৫, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিফিকেশন রেজিস্টার (এনইআইআর) সেবার নামে নকল ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার অপচেষ্টা চালানো হচ্ছে বলে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

    সোমবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বিটিআরসির এনইআইআর সিস্টেমের জন্য প্রস্তুতকৃত অফিসিয়াল ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, যা কমিশনের নজরে এসেছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআর সংশ্লিষ্ট যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র বিটিআরসির নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইট https://neir.btrc.gov.bd/
    ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এ ছাড়া অন্য কোনো ওয়েবসাইট বা লিংকে তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

    বিটিআরসি আরও সতর্ক করে জানায়, অননুমোদিত ওয়েবসাইট বা সন্দেহজনক লিংকে ব্যক্তিগত তথ্য শেয়ার করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। তাই এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

    এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদেশ থেকে আনা মোবাইলফোন নিবন্ধনসহ এনইআইআর সংক্রান্ত সব ধরনের সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব সেবার জন্য ফি বা চার্জ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচিত হবে।

    এ বিষয়ে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাটি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ৪৪ কোটি, উত্তোলন ১০৮ কোটি টাকা
    Next Article পাঁচ ঘণ্টার ব্যবধানে রিমান্ড বাতিল, জামিনে মুক্ত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা সুরভী

    Related Posts

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    মার্চ ১৭, ২০২৬

    ঈদযাত্রা শুরু: সড়কে চাপ বেড়েছে, স্বস্তি-ভোগান্তি মিলিয়ে ঈদযাত্রা

    মার্চ ১৭, ২০২৬

    প্রত্যাশিত দেশ গড়তে সরকার ‘সর্বাত্মক’ কাজ করবে: প্রধানমন্ত্রী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫