Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল
    আইন ও বিচার

    ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ৫, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পূর্বাবস্থায় ফিরিয়ে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বহাল রাখার রায় দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

    রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন।

    এর আগে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট প্রকাশকে অবৈধ ঘোষণা করেন। ওই রায়ে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন দুটি ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত বাতিল করা হয়।

    ওই রায়ের বিরুদ্ধে করা আপিলে সোমবার শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। ফলে ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরে যাচ্ছে এবং সংশ্লিষ্ট গেজেট কার্যকর থাকছে।

    জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এ বিষয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন হাইকোর্টে রিট দায়ের করেন।

    এর আগে গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে জানতে চান, ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট রায় দেন, যা আপিল বিভাগেও বহাল থাকল।

    এই রায়ের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের নির্বাচনী এলাকার পূর্বের কাঠামোই বজায় থাকছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব, পরিবেশ অনুকূলে: সিইসি নাসির উদ্দিন
    Next Article প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই: হাসনাত

    Related Posts

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬