Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দাম বাড়ার গুজবে এলপিজির কৃত্রিম সংকট, কঠোর পদক্ষেপের নির্দেশ
    বিজনেস

    দাম বাড়ার গুজবে এলপিজির কৃত্রিম সংকট, কঠোর পদক্ষেপের নির্দেশ

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে বর্তমানে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

    রোববার (৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি খুচরা পর্যায়ে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। এ প্রেক্ষাপটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সংশ্লিষ্ট বিভাগের সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন। সেখানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

    এর ধারাবাহিকতায় রোববার বিকেল ৩টায় জ্বালানি বিভাগের সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ে এলপিজি অনার্স অ্যাসোসিয়েশন ও এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানানো হয়, দেশে এলপিজি গ্যাসের কোনো ঘাটতি নেই। তবে স্থানীয় পর্যায়ের কিছু খুচরা বিক্রেতা কৃত্রিম সংকট সৃষ্টি করছে। যদিও বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি, জাহাজ সংকট এবং কয়েকটি কার্গোর ওপর নিষেধাজ্ঞার কারণে আমদানি পর্যায়ে কিছু চাপ তৈরি হয়েছে।

    জ্বালানি বিভাগ জানায়, গত নভেম্বর মাসে দেশে এলপিজি আমদানি হয়েছিল এক লাখ ৫ হাজার মেট্রিক টন। ডিসেম্বর মাসে তা বেড়ে দাঁড়ায় এক লাখ ২৭ হাজার মেট্রিক টনে। অর্থাৎ আমদানি বাড়লেও বাজারে সরবরাহ কমে যাওয়ার কোনো যুক্তিসংগত কারণ নেই।

    সভায় আরও জানানো হয়, দেশে এলপিজির প্রায় ৯৮ শতাংশ চাহিদা বেসরকারি খাতের মাধ্যমে পূরণ হয়। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে লাইসেন্সপ্রাপ্ত ৩২টি কোম্পানির মধ্যে মাত্র ১৫টি প্রতিষ্ঠান ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১২ লাখ ৫৮ হাজার ১৫২ দশমিক ৪৫ টন এলপিজি আমদানি করতে সক্ষম হয়েছে।

    এলপিজি অ্যাসোসিয়েশনের নেতা ও আমদানিকারকরা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি মাসে এলপিজি সিলিন্ডারের দাম বাড়াতে পারে—এমন ধারণা থেকেই খুচরা পর্যায়ে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। পরে রোববার সন্ধ্যায় বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫৩ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রিন ফুয়েল হিসেবে এলপিজি ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে অ্যাসোসিয়েশনের উত্থাপিত কিছু দাবি-এলসি সহজীকরণ ও ভ্যাট হ্রাসসহ-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

    এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাজারে সৃষ্ট কৃত্রিম সংকট বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।

    পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।

    এসব পদক্ষেপের ফলে অল্প সময়ের মধ্যেই এলপিজির বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান : মির্জা ফখরুল
    Next Article দেশের বাজারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা এক্স৯ডি উন্মোচন করল অনার

    Related Posts

    এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল

    আগস্ট ২, ২০২৬

    চার ব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ, বেড়েছে দুই ব্যাংকের ইপিএস

    আগস্ট ২, ২০২৬

    ভৌগোলিক সীমাবদ্ধতায় আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ: মহাসচিব

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬