Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    জুন ২৪, ২০২৬

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩ রোগী

    জুন ২৪, ২০২৬

    চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

    জুন ২৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলাম
    জাতীয়

    নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলাম

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই দায়িত্বে থাকতে পারেন না।

    সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

    সমাবেশে নাহিদ ইসলাম বলেন, আজ শহীদ মিনারে একত্রিত হয়ে আমরা প্রমাণ করতে চাই যে আমরা ঐক্যবদ্ধ। জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ। এখানে আমরা কোনো রাজনৈতিক নেতা হিসেবে আসিনি, এসেছি জুলাইয়ের কর্মী হিসেবে।

    তিনি বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এমন ঘটনার পরও যারা দায়িত্বে আছে, তারা কীভাবে নিজেদের দায়িত্বশীল দাবি করে—তা বোধগম্য নয়। যারা এমন বক্তব্য দিচ্ছে, তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

    নাহিদ ইসলাম আরও বলেন, আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামব না। আগামীকাল আমরা প্রতিরোধের জন্য রাস্তায় নামব। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, বিজয় উদযাপনের নামে নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্যই রাজপথে নামতে হবে।

    হাদির ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৭২ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো খুনিদের গ্রেপ্তার করা হয়নি। কোথা থেকে, কীভাবে এই হামলার পরিকল্পনা হয়েছে, সেটিও এখনো উদ্ঘাটন করা যায়নি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের দায়িত্বশীলতা নিয়ে জনমনে গভীর প্রশ্ন তৈরি হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএনইআইআর চালু পেছাল, অবিক্রিত মোবাইলের তথ্য জমার সময় বাড়ল
    Next Article রেমিট্যান্স বাড়ায় ১৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

    Related Posts

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    জুন ২৪, ২০২৬

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩ রোগী

    জুন ২৪, ২০২৬

    অনলাইন জুয়া ফৌজদারি অপরাধ, সর্বোচ্চ ২ বছরের জেল: অর্থমন্ত্রী

    জুন ২৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩ রোগী

    চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

    ব্রাজিলের সামনে জয়-ড্র, স্কটল্যান্ডের সামনে ‘করো না হয় মরো’ সমীকরণ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬