Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর
    আইন ও বিচার

    বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ আদেশ দেন।

    আদালতের বাইরে এ সময় বেশ কয়েকজন আইনজীবী আবুল সরকারের শাস্তির দাবিতে মিছিল করেন।

    আদালতে আবুল সরকারের অনুপস্থিতিতে তার পক্ষে ১৫–১৬ জন আইনজীবী শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট আ. ফ. ম. নুরতাজ আলম বাহার।

    বাউল শিল্পী আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী জানান, গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করেন। পরে ফৌজদারি বিধি অনুযায়ী জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় জামিন আবেদন করা হয়। সোমবার সেই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

    তিনি আরও জানান, আদালতে দোষী প্রমাণিত হলে দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড দিতে পারেন বিচারক।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরতাজ আলম বাহার বলেন, মহান আল্লাহ ও কোরআন সম্পর্কে জ্ঞান ছাড়াই যাতে কেউ মনগড়া বক্তব্য দিতে না পারে, সে বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়েছে। নথির তথ্য সঠিক পাওয়ায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

    উল্লেখ্য, মানিকগঞ্জের একটি পালাগানের আসরে মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠলে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হলে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। তাকে শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়। অন্যদিকে বাউল সমাজ আবুল সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ ও নানা কর্মসূচি পালন করে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনির্বাচন কমিশনের নিবন্ধন পেল দেশি ৮১ পর্যবেক্ষক সংস্থা
    Next Article প্রতিটি শিক্ষার্থীর হাতে কম্পিউটার পৌঁছাতে পারলে বদলে যাবে বাংলাদেশ: জহিরুল ইসলাম

    Related Posts

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫