Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বেগম রোকেয়া দিবস আজ: চার নারী পাচ্ছেন রোকেয়া পদক
    জাতীয়

    বেগম রোকেয়া দিবস আজ: চার নারী পাচ্ছেন রোকেয়া পদক

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৯, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস। নারী জাগরণ ও শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্ম নেওয়া এই মহীয়সী নারী ১৯৩২ সালের একই দিনে মৃত্যুবরণ করেন। প্রতিবছরের মতো আজও গভীর শ্রদ্ধায় দিবসটি পালন করা হচ্ছে।

    দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোকেয়া পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

    এ বছর রোকেয়া পদক পাচ্ছেন চার বিশিষ্ট নারী-নারীশিক্ষা (গবেষণা) শ্রেণিতে রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার) শ্রেণিতে কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ (ক্রীড়া) শ্রেণিতে ঋতুপর্ণা চাকমা।

    দিবসটি উপলক্ষে প্রদত্ত বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, রক্ষণশীল সমাজেও বেগম রোকেয়া নারীশিক্ষা বিস্তার ও তাদের ক্ষমতায়নের পথে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। তার পথ ধরে আজও নারীর ক্ষমতায়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।

    রংপুরের পায়রাবন্দে আজ রোকেয়ার জন্মভিটায় রয়েছে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও শিশু–কিশোরদের চিত্রাঙ্কনসহ নানা আয়োজন। রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও র‌্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী কর্মসূচি পালন করছে।

    নারী শিক্ষার প্রসার, সামাজিক অধিকার প্রতিষ্ঠা এবং নারীর মর্যাদা রক্ষায় বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করেই প্রতি বছর উদযাপিত হয় ‘বেগম রোকেয়া দিবস’।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
    Next Article আবু সাঈদ হত্যা মামলা : আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬