Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    জুন ২২, ২০২৬

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    জুন ২২, ২০২৬

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে
    জাতীয়

    চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখন সম্পূর্ণ নির্ভর করছে মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতের ওপর। বোর্ড ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই তাকে দ্রুত লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

    শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

    ডা. জাহিদ বলেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন আছে। চিকিৎসা ও নিরাপত্তা-এই দুই দিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ড অনুমতি দিলেই তাকে বিদেশে নেওয়া হবে। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে লন্ডনে থাকা তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বিএনপিও চিকিৎসকদের সিদ্ধান্তকে ‘ফাইনাল অথরিটি’ হিসেবে বিবেচনা করছে।

    মেডিকেল বোর্ডের প্রশংসা করে তিনি বলেন, গত ছয় বছর ধরে বোর্ড অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। তাদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

    সোশ্যাল মিডিয়ায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. জাহিদ বলেন, ‘অনেক কিছু দেখার সময় পাই না। তবুও অনুরোধ করছি-কেউ গুজব ছড়াবেন না, বিভ্রান্ত হবেন না। সবাই দোয়া করবেন—আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।’

    বিদেশযাত্রার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র, লজিস্টিক ও চিকিৎসাসংক্রান্ত ব্যবস্থাপনা প্রস্তুত রাখা হয়েছে। এ বিষয়ে কাতার সরকার ও অন্তর্বর্তী সরকার সহযোগিতা করছে বলেও জানান তিনি।

    খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে ডা. জাহিদ বলেন, ‘এর আগেও তিনি আরও জটিল পরিস্থিতিতে ছিলেন—আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন। এবারও আমরা আশাবাদী, ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন।’

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleউত্তরায় দেশের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করলো ইনফিনিক্স
    Next Article শেখ হাসিনা ভারতে থাকবেন কি না সিদ্ধান্ত তাকেই নিতে হবে: এস. জয়শঙ্কর

    Related Posts

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    জুন ২২, ২০২৬

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২২, ২০২৬

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬