Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, অবস্থায় পরিবর্তন নেই
    রাজনীতি

    চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, অবস্থায় পরিবর্তন নেই

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৪, ২০২৫2 Mins Read
    ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকদের ডাকে তিনি সাড়া দিচ্ছেন। চিকিৎসকরা এটিকে ‘স্থিতিশীল’ অবস্থা হিসেবে দেখছেন।

    বুধবার (৩ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে তার চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছেন। এর আগে সোমবার চীন থেকে আসা আরেকটি চিকিৎসক দলও মেডিক্যাল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

    সিসিইউতে ১১ দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে গত ২৭ নভেম্বর থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে মেকানিক্যাল ভেন্টিলেশনের সহায়তা দেওয়া হচ্ছে। কিডনি কার্যক্রম সচল রাখতে বুধবার বিকালে ডায়ালাইসিস করা হয়।

    মেডিক্যাল বোর্ডের একজন সদস্য জানান, তার অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি নেই। কিছুটা সাড়া দিচ্ছেন, তবে তা আশানুরূপ নয়। বিভিন্ন প্যারামিটার ওঠানামা করছে।

    বিদেশে চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সংশয় চিকিৎসকদের একটি অংশ মনে করছেন, বর্তমান শারীরিক অবস্থায় তাকে অন্য কোথাও স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হতে পারে। যদিও পরিবার ও বিএনপি বিদেশে নেওয়ার প্রস্তুতি রেখেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা চূড়ান্ত মূল্যায়ন শেষে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

    হাসপাতালে প্রধান উপদেষ্টার পরিদর্শন বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রায় আধা ঘণ্টা অবস্থান করে তিনি পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং দেশের মানুষের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান।

    এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    দোয়া-মোনাজাতে দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ বুধবার রাজধানীসহ সারাদেশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নয়াপল্টন, শ্যামলী, পল্লবী, মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

    দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন। সেখানে চিকিৎসা শেষে মে মাসে দেশে ফেরেন তিনি।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleচবি ক্যাম্পাসে চোলাই মদের কারখানা, আটক ১
    Next Article লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

    Related Posts

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬

    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস, আইসিইউতে চিকিৎসা চলছে

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫