Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, May 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ৭ নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল
    রাজনীতি

    ৭ নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল

    By ম্যাংগো টিভিনভেম্বর ৭, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট-মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই দিন দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্ত বানচাল করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন।

    শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, এটি ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট। শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, কিন্তু জিয়াউর রহমান সেই একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেন।

    তিনি আরও বলেন,মাত্র চার বছরের রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির আমূল সংস্কার ঘটান। সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, জুডিশিয়াল কাউন্সিল গঠন এবং মুক্ত বাজার অর্থনীতির ভিত্তি স্থাপন করেন। তাঁর স্থাপিত ভিত্তিতেই পরবর্তী সময়ে বাংলাদেশ এগিয়ে গেছে।

    বিএনপি মহাসচিব বলেন, আজও নানা চক্রান্ত চলছে, কিন্তু ৭ই নভেম্বরের চেতনা আমাদের শেখায়— সত্যিকার গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে জনগণের ভোটাধিকার ও বিচার অধিকার নিশ্চিত করতে হবে।

    এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি
    Next Article শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন

    Related Posts

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬

    ২ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

    এপ্রিল ৩০, ২০২৬

    বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা দাবি জামায়াতের

    এপ্রিল ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫