Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    এপ্রিল ২২, ২০২৬

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবুও বাড়ল তেলের দাম

    এপ্রিল ২২, ২০২৬

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত

    এপ্রিল ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, April 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ৬ সংস্থা বিলুপ্ত করে গঠন হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’
    বিজনেস

    ৬ সংস্থা বিলুপ্ত করে গঠন হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

    By adminএপ্রিল ২০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের বিনিয়োগ পরিবেশ আরও গতিশীল ও সমন্বিত করতে বড় ধরনের প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)সহ ছয়টি গুরুত্বপূর্ণ সংস্থাকে বিলুপ্ত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ নামে নতুন একটি দপ্তর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    রোববার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

    বিলুপ্ত হতে যাওয়া অন্যান্য সংস্থাগুলো হলো-বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।

    সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’র আওতায় বিনিয়োগ সংক্রান্ত সব সেবা এক ছাতার নিচে আনা হবে। এতে কাগজভিত্তিক ফাইলিংয়ের পরিবর্তে চালু করা হবে ডিজিটাল নথি বা ‘ডি-নথি’ ব্যবস্থা।

    প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বর্তমানে একাধিক দপ্তরের সম্পৃক্ততার কারণে বিনিয়োগ প্রক্রিয়ায় সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি হচ্ছে। এসব জটিলতা দূর করে দ্রুত ও সহজ সেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    নতুন কাঠামোর অধীনে প্রতিটি ধাপ ডিজিটালাইজড করা হবে, যাতে বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে ঘুরতে না হয়। পাশাপাশি ফাইল প্রক্রিয়াকরণের দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করা হবে।

    এদিকে, সংস্থাগুলো বিলুপ্তি, জনবল পুনর্বিন্যাস, নতুন অর্গানোগ্রাম প্রণয়ন এবং প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এ প্রক্রিয়া বাস্তবায়নে একাধিক কমিটিও গঠন করা হয়েছে।

    সব খসড়া ও চূড়ান্ত পরিকল্পনা আগামী ২ জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি
    Next Article সারাদেশে শুরু হামের টিকাদান কর্মসূচি, লক্ষ্য ১ কোটি ৮০ লাখ শিশু

    Related Posts

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    এপ্রিল ২২, ২০২৬

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবুও বাড়ল তেলের দাম

    এপ্রিল ২২, ২০২৬

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত

    এপ্রিল ২২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবুও বাড়ল তেলের দাম

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত

    অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সুখবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫