Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল
    আইন ও বিচার

    ৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গুম হওয়া ব্যক্তিদের পরিবারের আইনি সুরক্ষা ও উত্তরাধিকার নিশ্চিত করতে সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। নতুন বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি টানা পাঁচ বছর গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে তার সম্পত্তি বৈধ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার (৭ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

    জারি করা অধ্যাদেশটি ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ, ২০২৬’ নামে অভিহিত হবে এবং এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

    সম্পত্তি বণ্টন ও উত্তরাধিকারের নতুন বিধান

    অধ্যাদেশের ২৩ ধারার সংশোধনী অনুযায়ী, ‘দ্য এভিডিয়েন্স অ্যাক্ট, ১৮৭২’-এর ১০৮ ধারায় নিখোঁজ ব্যক্তির ক্ষেত্রে সাত বছর অপেক্ষার যে বিধান রয়েছে, তা অগ্রাহ্য করে এই আইনের আওতায় পাঁচ বছর গুম থাকলেই উত্তরাধিকারীরা ট্রাইব্যুনালে সম্পত্তির অধিকার চেয়ে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনাল সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন। প্রবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত আবেদন প্রক্রিয়া ট্রাইব্যুনাল নিজেই নির্ধারণ করবেন।

    মামলা পরিচালনায় পাবলিক প্রসিকিউটর

    সংশোধিত অধ্যাদেশের ১৩ ধারায় বলা হয়েছে, ট্রাইব্যুনালে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনার জন্য কমিশনের সুপারিশক্রমে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেবে সরকার। তবে কমিশন না থাকলে বা জরুরি প্রয়োজনে সরকার সরাসরি পিপি নিয়োগ দিতে পারবে কিংবা জেলা ও মহানগর পিপি বা অতিরিক্ত পিপিদের ট্রাইব্যুনালের অতিরিক্ত দায়িত্ব দিতে পারবে। একই সঙ্গে ভুক্তভোগীর পক্ষে ব্যক্তিগত আইনজীবী নিয়োগের অধিকারও সংরক্ষিত রাখা হয়েছে।

    পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা সহজ

    নতুন অধ্যাদেশে গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা নির্ভরশীল সদস্যদের জন্য মামলা দায়ের বা আইনি কার্যধারা শুরু করতে কমিশনের পূর্বানুমতির বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। তবে প্রয়োজনে ট্রাইব্যুনাল আবেদন যাচাইয়ের জন্য কমিশনের কাছে প্রতিবেদন তলব করতে পারবেন।

    ‘গুম হওয়া ব্যক্তি’র সংজ্ঞা

    অধ্যাদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর গঠিত তদন্ত কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে অথবা এই অধ্যাদেশ ও ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩’-এর অধীনে দায়ের করা মামলায় যারা গুম হিসেবে সাব্যস্ত হয়েছেন এবং ট্রাইব্যুনালের আদেশ প্রদানের আগ পর্যন্ত জীবিত ফিরে আসেননি, তারাই এই আইনের আওতায় ‘গুম হওয়া ব্যক্তি’ হিসেবে বিবেচিত হবেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরাজধানীতে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ককে গুলি করে হত্যা
    Next Article এলপিজি ব্যবসায়ীদের হুঁশিয়ারি: বৃহস্পতিবার থেকে সিলিন্ডার বিক্রি বন্ধ

    Related Posts

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬