অনিবার্য বাস্তবতার কারণে নির্ধারিত সময়ে শুরু না হলেও আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। মাসব্যাপী এ বইমেলার আয়োজন করবে বাংলা একাডেমি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান একাডেমির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মোহাম্মদ আজম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ভাষাশহিদদের স্মরণে একুশে উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি দীর্ঘদিন ধরে প্রকাশক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে। সময়ের ধারাবাহিকতায় এ আয়োজন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এবার পহেলা ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। সব দিক বিবেচনা করে ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ইতোমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে জানিয়ে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, কমিটির একাধিক বৈঠকে সর্বসম্মতিক্রমে মেলার শুরুর তারিখ চূড়ান্ত করা হয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version