Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য পূরণে নতুন সরকারের নীতিগত সহায়তা চায় বিজিএমইএ
    বিজনেস

    ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য পূরণে নতুন সরকারের নীতিগত সহায়তা চায় বিজিএমইএ

    By adminফেব্রুয়ারি ১৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার জাতীয় লক্ষ্য অর্জনে নতুন সরকারের সর্বাত্মক নীতিগত সহায়তা চেয়েছে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো এক আনুষ্ঠানিক অভিনন্দন বার্তায় সংগঠনটি শুভেচ্ছা জানায়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দুই-তৃতীয়াংশ আসনে বিএনপির জয় বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক এবং এটি জনগণের প্রত্যক্ষ রায়ের প্রতিফলন।

    অভিনন্দন বার্তায় আরও উল্লেখ করা হয়, তারেক রহমানের গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশকে বিশ্ব অর্থনীতিতে একটি প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। বৈষম্যহীন ও সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে নতুন সরকারের অগ্রযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।

    বিজিএমইএ মনে করে, এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসাবান্ধব নীতির কোনো বিকল্প নেই। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প বর্তমানে গুরুত্বপূর্ণ এক সময় পার করছে। এ অবস্থায় সরকারের দূরদর্শী ও কার্যকর নীতিগত সহায়তা শিল্পটিকে আরও সুসংহত করবে বলে মনে করছে সংগঠনটি।

    সংগঠনটি আরও আশা প্রকাশ করেছে, বিজিএমইএ পরিবারের যেসব সদস্য এবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা জাতীয় সংসদে পোশাক খাতের সংকট নিরসনে জোরালো ভূমিকা রাখবেন।

    চিঠির শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নতুন সরকারের সকল জনকল্যাণমুখী উদ্যোগের পূর্ণ সাফল্য প্রত্যাশা করা হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনাহিদের বাসায় গিয়ে নাহিদ-সারজিসকে বুকে নিলেন তারেক রহমান
    Next Article নির্বাচনের পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় উত্থান, ডিএসইএক্স বেড়েছে ২০০ পয়েন্ট

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫