Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: তারেক রহমান
    রাজনীতি

    হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: তারেক রহমান

    By adminজানুয়ারি ৩০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, জনগণের সঙ্গে থাকায় গত ১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়নের মধ্যেও বিএনপি টিকে আছে।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তারেক রহমান বলেন, ‘হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নাই। বিএনপির সঙ্গে জনগণ ছিল বলেই এত অত্যাচার–নির্যাতনের পরও দলটি আজও টিকে আছে।’ এ সময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

    তিনি অভিযোগ করে বলেন, দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এক পক্ষ দেশ ছেড়ে পালিয়েছে। আবার আরেকটি পক্ষ আছে, যারা আগে থেকেই তাদের সঙ্গে ছিল এবং গত ১৬ বছর মাঠে দেখা যায়নি। “তারা আবারও ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে। সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে ২০০৮ সালের মতো ম্যাজিক দেখিয়ে খালি বাক্স ভরা বাক্সে পরিণত করা না যায়। ব্যালট বাক্স পাহারা দিতে হবে,” বলেন তিনি।

    তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশের মানুষের ভাগ্যের কোনো বাস্তব পরিবর্তন হয়নি। বিএনপি ক্ষমতায় এলে গ্রামের মানুষ, নারী ও সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। “মানুষ যেন নিরাপদে পথে-ঘাটে চলতে পারে, নিরাপদে ঘুমাতে পারে—সেই লক্ষ্যেই আমাদের রাজনীতি,’ বলেন তিনি। ঢাকাকেন্দ্রিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।’

    কৃষকদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।’ নওগাঁ অঞ্চলে আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি কৃষিপণ্য কম খরচে ঢাকায় পরিবহনে রেল ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেন। তিনি ঘোষণা দেন, ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হবে এবং পর্যায়ক্রমে সব কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে।

    নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই কার্ডের মাধ্যমে মায়েরা মাসিক সুবিধা পাবেন। গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কেয়ার ব্যবস্থা জোরদার করা হবে।

    শিক্ষিত বেকারদের উদ্দেশে তিনি বলেন, পড়ালেখা মানেই শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া নয়; খেলাধুলা ও কারিগরি দক্ষতার মাধ্যমেও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম ও আয় করা সম্ভব। আইটি খাতে বিনিয়োগ বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশে আসতে আগ্রহ দেখাচ্ছে।

    নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

    নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নওগাঁ সফর করেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা: শ্রেষ্ঠ অভিনেতা নিশো, অভিনেত্রী পুতুল
    Next Article ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইইউ

    Related Posts

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    মার্চ ১৭, ২০২৬

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    ঈদযাত্রা শুরু: সড়কে চাপ বেড়েছে, স্বস্তি-ভোগান্তি মিলিয়ে ঈদযাত্রা

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫