Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

    জুন ২২, ২০২৬

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    জুন ২২, ২০২৬

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হাসিনাকে ফেরাতে ভারতকে আবার চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
    Uncategorized

    হাসিনাকে ফেরাতে ভারতকে আবার চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান থেকে ফেরত আনার বিষয়ে আবারও চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন করে পাঠানো এই চিঠির বিষয়টি রোববার (২৩ নভেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    তিনি জানান, গত শুক্রবার (২১ নভেম্বর) ভারত সরকারের কাছে চিঠিটি পাঠানো হয়েছে। এ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেটিও দূর করেন তিনি।

    এর আগে গত জুলাইয়ের অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় দেন। রায়ে শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

    রায় ঘোষণার পর থেকেই শেখ হাসিনা ও কামাল ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন বলে সরকারি সূত্র জানিয়েছে। রায়ের দিনই পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে তাদের প্রত্যর্পণের আনুষ্ঠানিক দাবি তোলে। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুলও ভারতকে নতুন করে চিঠি পাঠানোর পরিকল্পনার কথা জানান।

    সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই নতুন চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleক্ষমতায় গেলে ইমাম-খতিবদের স্থায়ী ভাতা দেওয়ার ঘোষণা বিএনপির
    Next Article ইমামদের সমাজের নেতৃত্ব নিতে হবে: জামায়াত আমির

    Related Posts

    চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

    জুন ২১, ২০২৬

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

    জুন ২০, ২০২৬

    প্রথম বিদেশ সফরে ২১ জুন মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

    জুন ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬