Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    মার্চ ২০, ২০২৬

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হামলার হুমকি নেই, তারপরও আমরা সতর্ক: র‌্যাব ডিজি
    জাতীয়

    হামলার হুমকি নেই, তারপরও আমরা সতর্ক: র‌্যাব ডিজি

    By adminফেব্রুয়ারি ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই জানিয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘তারপরও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।’

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

    র‌্যাব ডিজি জানান, এবার নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাধিক সংখ্যক সদস্য মাঠে থাকবে এবং প্রযুক্তিগত সক্ষমতাও আগের চেয়ে বেশি। তিনি বলেন, পুলিশ ২৫ হাজার বডি ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবে।

    নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, ‘যারা নির্বাচন বিধি লঙ্ঘন করছেন তারা ধরা পড়ছেন। র‌্যাবসহ সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। কোনো কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না বলে আমরা প্রত্যাশা করি।’ তিনি বলেন, কোনো কেন্দ্রে গণ্ডগোল হলে রিটার্নিং অফিসার ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন এবং পরবর্তীতে সেখানে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    ঝুঁকির বিষয়ে শহিদুর রহমান বলেন, ‘আমাদের কোনো ঝুঁকি নেই। ঝুঁকি তাদের, যারা জাল ভোট দিতে যাবে, গণ্ডগোল করার চেষ্টা করবে বা আইন লঙ্ঘন করবে।’ তিনি আরও বলেন, নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    র‌্যাবের অবস্থান তুলে ধরে ডিজি বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা সতর্ক থাকবেন।

    নির্বাচনে র‌্যাব সদস্যদের সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সম্মিলিতভাবে কাজ করছি। র‌্যাব একা সব কেন্দ্র কভার করতে পারবে না। সব বাহিনীর মধ্যে সমন্বয় আছে।’

    সারাদেশে র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স মোতায়েন প্রসঙ্গে তিনি জানান, ৬৪ জেলা ও আটটি মেট্রোপলিটন এলাকায় র‌্যাবের টিম ইতোমধ্যে দায়িত্ব পালন শুরু করেছে এবং তারা নির্বাচনকালীন সময়জুড়ে মাঠে থাকবে। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে র‌্যাব মহাপরিচালক বলেন, আইন অনুযায়ী দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসৈয়দপুর বিমানবন্দরের ঘটনা সাজানো নাটক: জামায়াতে ইসলামী
    Next Article আলেমদের ধন্যবাদ দিলেন তারেক রহমান

    Related Posts

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    মার্চ ২০, ২০২৬

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫