সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের রেজিস্ট্রার পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল আমীন কিরণকে প্রেষণে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে নিয়োগ পেয়েছেন পঞ্চগড় শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ শরিফুর রহমান।

অন্যদিকে, হাইকোর্ট বিভাগের বর্তমান রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞা মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি হয়েছেন।

আপিল বিভাগের রেজিস্ট্রার পদেও পরিবর্তন আনা হয়েছে। জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আশিকুল খবিরকে প্রেষণে আপিল বিভাগের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর আপিল বিভাগের বর্তমান রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানকে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ বদলি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version